বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা

বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা

১৪ জুন রাশিয়ায় শুরু হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮’। ইতোমধ্যেই দেশে চলছে খেলা দেখার প্রস্তুতি। আর দেশের দর্শকদের জন্য এবারের আসরে সরাসরি দেখাবে মাছরাঙা টেলিভিশনে। বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করছে এই চ্যানেলটি। খেলার পাশাপাশি বিশ্বকাপ নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে তারা। প্রতিটি খেলা শুরুর আগে থাকবে ম্যাচ বিশ্লেষণ, পরিসংখ্যানসহ নানা তথ্য নিয়ে

১৪ জুন রাশিয়ায় শুরু হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮’। ইতোমধ্যেই দেশে চলছে খেলা দেখার প্রস্তুতি।
আর দেশের দর্শকদের জন্য এবারের আসরে সরাসরি দেখাবে মাছরাঙা টেলিভিশনে।

বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করছে এই চ্যানেলটি। খেলার পাশাপাশি বিশ্বকাপ নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে তারা। প্রতিটি খেলা শুরুর আগে থাকবে ম্যাচ বিশ্লেষণ, পরিসংখ্যানসহ নানা তথ্য নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘কিক অফ’। পর্যায়ক্রমে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নওশীন ও শ্রাবণ্য। এতে অতিথি হিসেবে থাকবেন দেশের খ্যাতনামা ফুটবলার ও বিশ্লেষকরা।

উল্লেখ্য, এবারের ৩২টি দলের অংশগ্রহণে ৬৪টি খেলা অনুষ্ঠিত হবে। ১৪ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব। ১৫ জুলাই পর্দা নামবে ফুটবলের এই বৃহত্তম আসরের।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos