বিএসআরএমের ৫৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিএসআরএমের ৫৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ৫৭তম বার্ষিক সাধারণ সভা চট্টগ্রাম নগরীর স্মরণিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান আলীহোসেন আকবরআলী এফসিএ উক্ত সভায় সভাপতিত্ব করেন। উক্ত সভায় কোম্পানির ২০১৮-১৯ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমণ্ডলীর বিবরণী অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে কোম্পানির পরিচালক এবং নিরীক্ষক নিয়োগ করেন। সভায় সভাপতি আলীহোসেন আকবরআলী কোম্পনীর ভবিষ্যৎ পরিকল্পনা, সম্ভাবনা

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ৫৭তম বার্ষিক সাধারণ সভা চট্টগ্রাম নগরীর স্মরণিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির চেয়ারম্যান আলীহোসেন আকবরআলী এফসিএ উক্ত সভায় সভাপতিত্ব করেন। উক্ত সভায় কোম্পানির ২০১৮-১৯ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমণ্ডলীর বিবরণী অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে কোম্পানির পরিচালক এবং নিরীক্ষক নিয়োগ করেন।

সভায় সভাপতি আলীহোসেন আকবরআলী কোম্পনীর ভবিষ্যৎ পরিকল্পনা, সম্ভাবনা ও অগ্রগতির বিষয়ে আলোচনা করেন। শেয়ারহোল্ডারগণ কোম্পানির উক্ত বার্ষিক সাধারণ সভায় ২৫ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

শেয়ারহোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানির পরিচালকমণ্ডলী ও ব্যবস্থাপনার প্রতি গভীর আস্থা এবং বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন। সভায় কেম্পানির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকগন, কোম্পানি সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos