প্রধানমন্ত্রীর নির্দেশে আহত ছাত্রের পাশে ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীর নির্দেশে আহত ছাত্রের পাশে ওবায়দুল কাদের

স্যোশাল মিডিয়ায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্র আশরাফুল ইসলাম আকিবের ছবি দেখে তার চিকিত্সার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে পাঠান এবং আহত ছাত্রের সার্বিক খোঁজখবর নেন। এসময় ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আকিবের মায়ের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন এবং আকিবের পুরো

স্যোশাল মিডিয়ায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্র আশরাফুল ইসলাম আকিবের ছবি দেখে তার চিকিত্সার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে পাঠান এবং আহত ছাত্রের সার্বিক খোঁজখবর নেন।

এসময় ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আকিবের মায়ের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন এবং আকিবের পুরো চিকিত্সার ব্যয় আওয়ামী লীগ বহণ করবে বলে জানান।

ওবাদুল কাদেরের সঙ্গে এসময় আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, আাকিবের মা ও তার বন্ধুরা উপস্থিত ছিলেন। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালীন সময়ে দুষ্কৃতকারীদের হামলায় আহত হয় আকিব। এরপর থেকে তার বন্ধুরা তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করে চিকিত্সা দিচ্ছে।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া যুগান্তরকে জানান, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়েল ছাত্র আশরাফুল ইসলাম আকিবের আহত হয়ে চিকিত্সা নেয়ার খবরটি স্যোশাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন প্রধানমন্ত্রী।

আকিবের বন্ধুরা তার চিকিত্সার খরচ সবাই মিলে চাঁদা তুলে বহণ করছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো খোঁজ নিচ্ছে না বলে ফেসবুকে তুলে ধরেন।

বিয়টি প্রধানমন্ত্রী জানার পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সেখানে পাঠান। এসময় প্রধানমন্ত্রী আহত আকিবের মায়ের সঙ্গেও কথা বলেন এবং সান্তনা দেন।

বিপ্লব জানান, আকিব এখন আইসিইউতে আছে। দু’একদিনের মধ্যে তাকে জেনারেল বেডে স্থানান্তর করা হবে বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান তিনি।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos