ছাত্রলীগকে টেলিযোগাযোগ মন্ত্রীর উপদেশ

ছাত্রলীগকে টেলিযোগাযোগ মন্ত্রীর উপদেশ

রাজনীতির অংশ হিসেবে ছাত্রলীগকে সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্যবহার করার উপদেশ দিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি ছাত্রলীগের প্রতি ওই পরামর্শ দেন। ওই স্ট্যাটাসে তিনি বলেন, আমার বন্ধু তালিকায় এখন অনেক তরুণ তরুণী আছো যারা রাজনীতি সচেতন। ছাত্রলীগের অনেক নেতাকর্মী রয়েছো আমার সঙ্গে। আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। এক

রাজনীতির অংশ হিসেবে ছাত্রলীগকে সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্যবহার করার উপদেশ দিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি ছাত্রলীগের প্রতি ওই পরামর্শ দেন। ওই স্ট্যাটাসে তিনি বলেন, আমার বন্ধু তালিকায় এখন অনেক তরুণ তরুণী আছো যারা রাজনীতি সচেতন। ছাত্রলীগের অনেক নেতাকর্মী রয়েছো আমার সঙ্গে। আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। এক সময় আমরা কেবল রাজপথ আর মাঠে-ময়দানে ছাত্রলীগের রাজনীতি করতাম।

সেই কাজটি এখনও অব্যাহত রয়েছে। তবে তোমরা এখন নিশ্চয়ই অনুভব করেছো যে ফেসবুকের মতো সামাজিক মাধ্যম এখন রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে। তাই এখন রাজনীতির অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমকেও তোমরা ব্যবহার কর। ফেসবুকে তোমরা রাজনৈতিক আক্রমনের শিকার হলে সেটি মোকাবেলা করবে। অন্যদিকে তোমার নিজের নীতি ও আদর্শ ফেসবুকে তুলে ধরবে।

Staff Reporter
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos